ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নওগাঁয় পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎ ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎ ‎ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা হাটশ হরিপুরে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, সংবর্ধনা পেল ২৪ এসএসসি উত্তীর্ণ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

সাভারে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাভার আশুলিয়া প্রতিনিধ: ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। শুক্রবার (২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে রায়হানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।

গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুলের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলানগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহের বিষয়েও তদন্ত করা হচ্ছে।

এদিকে, বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় এ মাদকের উৎস ও সরবরাহব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক বহনকারী বা খুচরা পর্যায়ের কারবারিরা গ্রেপ্তার হলেও এর নেপথ্যে থাকা সরবরাহকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করা গুরুত্বপূর্ণ। গ্রেপ্তার রায়হানকে জিজ্ঞাসাবাদে মাদকের উৎস এবং সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে কোনো তথ্য বেরিয়ে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

সাভারে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০২:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬