ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল! পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা। বাঘায় বাগান পাহারা না দেওয়ার বিরোধে ৪০টি পেয়ারা গাছ কাটার অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা আড়ানীতে মাদকসহ আটক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড এক জমিতে ফল-সবজি উৎপাদন করে, ৭ লাখ টাকা বছরে আয়। বর্ণাঢ্য আয়োজনে দৌলতপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঘায় তিন করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ অবৈধ করাতকলের

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে সমাবেশ

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাবেশ করা হয়েছে। গ্রামবাসীদের উদ্যোগে সোমবার (১৭ মে) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদকসেবীদের পিতা-মাতাসহ সমাবেশে অংশ নেয় ইউনিয়নের ৫টি গ্রামের ৭ শতাধিক মানুষ।

এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির জোতদার,রেলওয়ে কর্মকর্তা আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান, শিক্ষক রাজু আহমেদ, আরশাদ আহমেদ আশরাফুল ইসলাম, দুলু আহমেদ, ফুলু আহমেদ,কামারপুকুর ইউনিয়ন যুব লীগের সভাপতি রাসেল জোতদারসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে এ ইউনিয়িনের প্রতিটি গ্রামের অনাচে কানাচে উঠতি বয়সীরা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ছে।

নেশার টাকা জোগাড় করতে তারা বিভিন্ন অপকর্ম করছে। চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আজ আমরা অতিষ্ট। পিতা-মাতারা কান্না-জড়িত কন্ঠে বলেন, আমাদের সন্তান আর সন্তানের মত নেই। তারা নেশার টাকার জন্য আমাদের মারধর পর্যন্ত করছে। বক্তারা আরও বলেন, খুব শিগগিরি মাদক বিক্রেতা ও সেবীদের তালিকা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল! পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে সমাবেশ

আপডেট টাইম : ০৬:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১