ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে নওগাঁয় শুরু হয়েছে হামের টিকাদান লালপুরে জামাতের কর্মীর অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা  লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ রাজশাহীতে বর্ডারে বিজিবি নজরদারিতে অবহেলার অভিযোগ রাণীশংকৈলে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলো

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা দরিদ্র এক কৃষকের বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলো। বৃহস্পতিবার (৪ মে) নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক মাহবুবের দেড় বিঘা জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন।
উত্তরের খাদ্যভান্ডার ও উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা নওগাঁয় বিশেষ করে আমন ও বোরো মৌসুমের ধান কাটার সময় বেশ শ্রমিক সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে একজন দরিদ্র প্রান্তিক পর্যায়ের কৃষক বিনামূল্যে ধান কেটে ঘরে তোলার এই সুযোগ পাওয়ায় অত্যন্ত খুশি। দরিদ্র প্রান্তিক কৃষক মো: মাহবুব হোসেন বলেন আমার টাকা পয়সার অভাব আবার শ্রমিকও সংকট। এছাড়া শ্রমিকের যে দাম তা দিয়ে আমার পক্ষে ধান কেটে ঘরে তোলা সম্ভব নয়। তাই আমি দিশেহারা পড়েছিলাম। কিন্তু নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আমার ধান কেটে ঘরে তুলে দেওয়াতে আমি খুব খুশি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাসেল আহম্মেদ বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রান্তিক পর্যায়ের কৃষকের বোর ধান কেটে ঘড়ে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। সেই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে পেরে আমরা নেতাকর্মীর খুশি।
সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশ যে নির্দেশনা দিয়েছে, তারই অংশ হিসাবে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকের বোর ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। শ্রমিক সঙ্কটে না পরে সেই জন্য বোর ধান কাটার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী। স্মাট বাংলাদেশ, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রান্তিক কৃষকের ধান কেটে ঘড়ে তুলে দিতে নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ কাজ করছে। যে কৃষকদের এমন সমস্যা তারা আমাদেরকে জানালে আমরা তার ধান কেটে ঘরে তুলে দিয়ে আসবো।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক তৌফিক আজাদ রাহী, প্রচার সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, উপ প্রচার সম্পাদক আরবিন তুরাজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইমরান চৌধুরী ও রাব্বী হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মেশকাত হোসেন বাক্কা, আমিনুল ইসলাম সদস্য, ফেরদৌস, মিন্টু, ভুট্টু, রিদয়, সিহাব, মাসুম, পলাশ, শামিমসহ অনেকেই এই কাজে অংশগ্রহণ করে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলো

আপডেট টাইম : ১০:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩