ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান। দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ

আগাম জামিন নিয়ে নীজ এলাকায় ফিরলেন যুবলীগ নেতা টোকেন চৌধুরী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে আগাম জামিনে মুক্তি পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরীসহ ৮ আ.লীগ নেতা কর্মী। সোমবার মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মুষÍফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ সেলিমের বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তি পেয়ে বুধবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীসহ আ.লীগের নেতাকর্মীরা আল্লারদর্গা আসার পথে ভেড়ামারা সীমানা থেকে তাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। পরবর্তীতে প্রায় দুই হাজার মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, তিনি তার বক্তব্যে বলেন, যুবজোট নেতা সালাম হত্যাকান্ডের সঙ্গে আমাদের পরিবারে কোনো সম্পৃক্ততা নেই। আমাদেরকে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে় ফাঁসানো হয়েছে। প্রশাসনের উদ্দেশ্যে যুব লীগের এই নেতা বলেন, আমরা আশপাশের লোক মারফত জেনেছি সালাম যেখানে হামলার শিকার হয়েছেন ঠিক সেই জায়গায় ২০ থেকে ৩০ মিনিট আহত অবস্থায় পড়ে ছিলেন। ঘটনাস্থলে কোনরকম রক্তের দাগ নাই। অথচ গাড়িতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার সময় তার চার হাত পায়ের রগ কাটা এবং প্রচুর পরিমাণ রক্তক্ষরন হতে দেখা গেছে। প্রশাসনের তদন্ত করে দেখা উচিত ওই সময় সালামকে আহত অবস্থায় কে বা কারা হাসপাতালে নিয়ে গেছিল, তাহলেই সালাম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন হবে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য গত মাসের ১১ তারিখ রাত ১১ টরা দিকে আল্লারদর্গা মাস্টার পাড়াতে দুর্বৃত্তদের হামলার শিকার হয় দৌলতপুর উপজেলা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন মাহবুব খান সালামের বাবা আলাউদ্দিন খান বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

আগাম জামিন নিয়ে নীজ এলাকায় ফিরলেন যুবলীগ নেতা টোকেন চৌধুরী

আপডেট টাইম : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২