ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা

আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মাস্টারপাড়া এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে রনি কর্মকার নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন‍্যা এ অভিযান পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সতর্কতামূলক অর্থদণ্ড হিসেবে ২ হাজার টাকা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নিয়ম ও নির্দেশনা মেনে চলবেন মর্মে তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।

জেলা প্রশাসক, রাজশাহী কর্তৃক ১১ অক্টোবর ২০২৬ তারিখে স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।