জিল্লুর রহমান, কুষ্টিয়া দৌলতপুর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউনিয়নে প্রচার-প্রচারণায় সকাল থেকে রাত পর্যন্ত পথসভা, বাড়ি বাড়ি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা।
এর মধ্যে আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র দুঃসময়ের কান্ডারী চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম রাহাত ওরফে কামরুল মোল্লা।
তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যুব সমাজের সাথে মতবিনিময় করছেন। নির্বাচিত হলে আড়িয়া ইউনিয়নকে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও উন্নত যোগাযোগ ব্যবস্থাসম্পন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট প্রতিটি গ্রামের কাঁচা রাস্তা পাকরণ এবং বর্ষায় চলাচলের উপযোগী করা *শিক্ষা ও স্বাস্থ্য প্রতিটি স্কুল-মাদ্রাসায় আধুনিক সুযোগ-সুবিধা গণসংযোগকালে আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা) বলেন, আমি আড়িয়া ইউনিয়নের সন্তান।
বিগত দিনে মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আপনাদের একটি ভোটই পারে আড়িয়া ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে। আমি সবার সহযোগিতা চাই।
স্থানীয় ভোটাররা বলছেন, এবার তারা একজন ত্যাগী, জনবান্ধব ও শিক্ষিত প্রার্থীকেই তাদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
ইউনিয়ন নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন কাজ করছে।