ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ

জিল্লুর রহমান, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তালবাড়িয়া মাঠপাড়া ফুটবল মাঠে জমকালো আয়োজনে সম্পন্ন হলো আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। বুধবার বিকাল ৫টায় শুরু হওয়া এই ফাইনাল ম্যাচে ১৬টি দলকে পেছনে ফেলে ফাইনালে মুখোমুখি হয় লক্ষ্মীপুর স্পোর্টিং একাদশ বনাম ফার্ম রোড স্পোর্টিং একাদশ।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে লক্ষ্মীপুর স্পোর্টিং একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফার্ম রোড স্পোর্টিং একাদশ।

স্থানীয় যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে তালবাড়িয়া যুব সমাজের আয়োজনে ও মোঃ মহরের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ: ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম, সাবেক মেম্বার মোঃ হামেদ বিশ্বাস, সাবেক মেম্বার মোঃ বশির সর্দ্দার, মোঃ কামরুল মেম্বার, মোঃ বাবলু মোল্লা, ফিরোজ সর্দ্দার, সাজেদুল বিশ্বাস ও রহমান সর্দ্দার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রেফারি মোস্তফার সুদক্ষ পরিচালনায় এবং ধারাভাষ্যকার ফজলুল হকের প্রাণবন্ত ধারাভাষ্যে হাজারো দর্শকের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে খেলা সম্পন্ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ লালচাঁদ হোসেন ও এসআই মোস্তাফিজুর রহমান। এসময় লালচাঁদ হোসেন বলেন, *”মাদকমুক্ত সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুব সমাজকে সঠিক পথে রাখবে।

তালবাড়িয়া যুব সমাজকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। হাজারো দর্শকের করতালির মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রথম পুরস্কার একটি খাসি ছাগল। দ্বিতীয় পুরস্কার একটি পার্টি ছাগল তুলে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।