ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এনটিআরসিএ ই-রেজিস্ট্রেশনের সময় বাড়লো ৭ জুন পর্যন্ত।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ই-রেজিস্ট্রেশনের সময় বাড়লো ৭ জুন পর্যন্ত।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের জন্য অনলাইনে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত তথ্য হালনাগাদ করা যাবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন এনটিআরসিএ সদস্য (যুগ্মসচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে নতুন ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করার জন্য ৩১ মে পর্যন্ত নির্ধারিত ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে উক্ত সময়সীমা আগামী ৭ জুন রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e-requisition) প্রদান করা সম্ভব হবে না।’’
এর আগে গত ২৮ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে ই-রেজিস্ট্রেশনের নির্দেশনা দেয়া হয়।
ওই নির্দেশনায় বলা হয়, ৪র্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম গ্রহণ করার নিমিত্ত ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। এ জন্য যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে ই-রেজিস্ট্রেশন করবেন তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ই-রেজিস্ট্রেশন করা হয়েছে সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে User ID এবং Password ব্যবহার করে ই-রেজিস্ট্রেশন ফর্মের Edit অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করতে হবে। নতুন ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করার সর্বশেষ তারিখ ৩১ মে। নির্ধারিত তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষক চাহিদা (e-requisition) প্রদান করা সম্ভব হবে না।
সঠিকভাব এ কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) প্রধানগণকে এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd)) ই-রেজিস্ট্রেশন সেবা বক্সে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ

এনটিআরসিএ ই-রেজিস্ট্রেশনের সময় বাড়লো ৭ জুন পর্যন্ত।

আপডেট টাইম : ০৩:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২