ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান।

এসএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বর।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার :এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে। সোমবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।
গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

এসএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বর।

আপডেট টাইম : ০৮:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২