ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু  মুন্ডুমালা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ তানোরের আলু চাষিদের কান্না কেউ দেখে না ভেড়ামারা বাহাদুরপুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের হানা নওহাটায় এমবিবিএস পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন ডা: এম রহমান, নেই বিএমডিসি নাম্বার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ২, পুড়েছে গরু-ছাগলসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া

কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

সৈয়দ নুর আহসান, (গৌরনদী) বরিশাল। ২৯শে মার্চ, ২০২৬।

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোঃ সজীব আকন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সজীব কয়ারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম এবং জাহাঙ্গীর আকনের ছেলে।
​ঘটনার বিবরণ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে সজীবের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে বসতঘরের ফ্যানের সাথে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা উদঘাটনের চেষ্টা চলছে।”
​মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

আপডেট টাইম : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬