ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কালকিনিতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া সিকদার গ্রেপ্তার

​সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদকঃ

​মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁনমিয়া সিকদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) সকালে সিডি খান গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, চাঁনমিয়া সিকদারের বিরুদ্ধে বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাঈম গণমাধ্যমকে জানান, চাঁনমিয়া সিকদারকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।