ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুমারখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে, প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১/২০২১- ২০২২ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।

সোমবার(১২ এপ্রিল-২০২১) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ২ হাজার ৫০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএফপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস সহ প্রমূখ উপস্থিত ছিলেন।