ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা 

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলা বিএনপি’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

এমপি’র বাসভবনে আয়োজিত এই সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, অধ্যাপক আতাউর রহমান,অধ্যক্ষ রেজাউল করিম,আলহাজ্ব গোলাম মোস্তফা,শহীদ সরকার মঙ্গল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুজ্জামান রুবেলসহ সকল ইউনিয়নের সভাপতি,সাধারণ ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ,সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সফর সংশ্লিষ্ট কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।