ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ আটক-১

কুষ্টিয়া দৌলতপুর থানাধীন ধর্মদাহ গ্রামস্থ ধৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম (৩৫) পিতা- মোঃ মমিন কারিগর এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল ৮৫ বোতল ও মোবাইল ফোন-০১টি সহ ০১ জন আসামী মোঃ জাহিদুল ইসলাম (৩৫), পিতা- মোঃ মমিন কারিগর, সাং-ধর্মদাহ, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।