ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ গ্রেফতার ০১ 

কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০২ অক্টোবর ২০২১ ইং তারিখ ০৫:০০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোসেনাবাদ (জোয়ার্দ্দার পাড়া) গ্রামস্থ জনৈক আঃ মান্নান এর বন্ধ রাইচ মিলের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল- ৬১ (একষট্টি) বোতল, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি সহ আসামী ১। মোঃ শিপন হোসেন (২৫), পিতা- মোঃ আমিরুল জোয়ার্দ্দার, সাং- হোসেনাবাদ (জোয়ার্দ্দার পাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা
হয়েছে।

উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত
সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি- ১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।