ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ইরাতপাড়া এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় গত কয়েকদিন বিদ্যুৎবিহীন থাকার পর অবশেষে বিদ্যুতের আলো ফিরে পেল প্রায় ২৫০টি পরিবার।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের আর্থিক সহযোগিতায় নতুন ট্রান্সফরমার স্থাপন করা হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে এলাকা থেকে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এতে আশপাশের প্রায় আড়াই শতাধিক পরিবার হঠাৎ করেই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন এলাকার বাসিন্দারা। এমতাবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিষয়টি সমাজকল্যাণমন্ত্রীর নজরে আনেন। পরে তাঁর আর্থিক সহায়তায় নতুন ট্রান্সফরমার ক্রয় করে স্থাপন করা হয়। ট্রান্সফরমার চালুর পর এলাকায় স্বস্তি ফিরে আসে।
স্থানীয় বাসিন্দা ফেরেজা বেগম, সীমা পাহাড়ী ও নিমাই কুমার জানান, এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর। বিদ্যুৎ অফিসে টাকা দিয়ে ট্রান্সফরমার কেনার সামর্থ্য আমাদের ছিল না। মন্ত্রীর সহায়তায় দ্রুত সমস্যার সমাধান হওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, পৌরশহরের ৫ নং ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক পরিবার গত ৪/৫ দিন অন্ধকারে ছিল। বিষয়টি জানার পর সমাজকল্যাণমন্ত্রী নতুন ট্রান্সফরমার কেনার জন্য ৮১ হাজার ১০ টাকা সহযোগিতা করেন।
এ সময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর মমিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার

আপডেট টাইম : ০৮:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬