ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ছাতারপাড়া ফাইভ স্টার ক্লাবের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান(আসাদ মোল্লা)।আড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন পিয়াদার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুল হক (গেদা মন্ডল),প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইনজাল হোসেন,বিশেষ অতিথি ছিলেন,আড়িয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। ম্যাচটির পরিচালনা করেন,আড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রেনিচ রহমান। ​এছাড়াও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।

দর্শকদের উপচেপড়া ভিড় গ্রামাঞ্চলের এই আকর্ষণীয় ফুটবল ম্যাচটি দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। মাঠের চারপাশ ছাড়াও ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গ্যালারি ও ভবনের ছাদে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।খেলায় আটিগ্রাম ফুটবল একাদশকে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন আনসার ভিডিবি শেখ পাড়া ফুটবল একাদশ।