ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

জিয়া মঞ্চ নাগরপুর উপজেলা কমিটির আহবায়ক রানা সদস্য সচিব জাকির

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জিয়া মঞ্চে মো. নুরুজ্জামান রানা কে আহবায়ক ও মো. জাকারিয়া হাসান জাকির কে সদস্য সচিব করে কমিটি গঠিত।
৩২ জনের এ নবগঠিত এ আহবায়ক কমিটি কে স্বাগত জানিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে আহবায়ক রানা বলেন, জিয়া মঞ্চের কমিটিতে আমাদের রাখায়, জেলার নেতৃবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমাদের সকলকে নিয়ে সর্বদা সচেষ্ট থাকব। পাশাপাশি মূলদলের সকল কর্মকাণ্ডে পাশে থেকে সহযোগিতা করে যাবো।