ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জুলাই আন্দোলনের বিরোধীদের সঙ্গে রাসিক প্রশাসকের বৈঠক, ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

রাজশাহী ব্যুরো: একটি ঝড় যেমন মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, তেমনি দীর্ঘ দেড় দশকে ক্ষমতার দম্ভ, একচ্ছত্র আধিপত্য ও রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে গোটা রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল শেখ হাসিনার সরকার। এমন মন্তব্য এখন সাধারণ মানুষের মুখে মুখে। সেই দুঃসময় পেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মান ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে যখন কাজ করছেন রাস্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক এমন সময় নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্তমান প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সঙ্গে বৈঠকের ভিডিও। সাম্প্রতিক সেই বৈঠক ঘিরে বিএনপি নেতাদের মনে বিতর্কের জন্ম দিয়েছে।

অভিযোগ উঠেছে, জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগপন্থি অবস্থানে থাকা এবং আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত কয়েকজন ব্যক্তিকে নিয়ে মতবিনিময় করেছেন তিনি। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় গড়ে ওঠা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কয়েকজন সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা-এমপি ও মেয়রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। তাদের বিরুদ্ধে বিএনপি ও বিরোধী মতের সাংবাদিকদের কোণঠাসা করা, আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রচারণা চালানো এবং ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।
বিশেষ করে “Rony Perfect” নামের একটি ফেসবুক আইডিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ভাইরাল হওয়া কয়েকটি পোস্ট ও ভিডিওতে ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এসব কনটেন্ট নতুন করে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। যাদের বিরুদ্ধে আন্দোলনবিরোধী অবস্থানের অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে রাসিক প্রশাসকের ঘনিষ্ঠতা কী বার্তা দিচ্ছে?

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অনেকে বলছেন, যারা বিগত সময়ে হামলা-মামলা, নির্যাতন ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছেন, তারা এখন প্রত্যাশা করেন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা অন্তত বিতর্কিত ও সুবিধাবাদী গোষ্ঠী থেকে দূরত্ব বজায় রাখবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করছেন, নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন তখনই সফল হবে, যখন আন্দোলনবিরোধী ও সুবিধাবাদী চক্রের পুনর্বাসন বন্ধ হবে।
তবে এ বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সংশ্লিষ্টদের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

যার বিরুদ্ধে ছাত্র আন্দোলনবিরোধী অবস্থান ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ব্যক্তিদের সঙ্গে রাসিক প্রশাসকের বৈঠক নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট, ভিডিও ও বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া নিয়ে এখন রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।