ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

টরকী বন্দরে ফুটপাত দখলমুক্তে ইউএনও’র অভিযান

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

একইসঙ্গে সরকারি খাস জমি ডিসিআর (ডিসি রেন্ট) এর মাধ্যমে যথাযথভাবে ভোগদখল করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এ ধরনের উদ্যোগে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।