ঢাকাস্থ লালপুর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক পানাউল্লাহ এবং সদস্যসচিব দুদকের উপপরিচালক আকতারুল
আব্দুল জাব্বার সুজন লালপুর (নাটোর) প্রতিনিধি :
ঢাকাস্থ লালপুর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সাত সদস্যের কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মো. পানাউল্লাহ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
গত শুক্রবার (১৫মে) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে আগের কমিটি বিলুপ্ত করে সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান সাত সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।
এর আগে লালপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক(এডিশনাল ডিআইজি) মো. আলমগীর কবির পরাগ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যগণ হলেন মো. কামাল হোসেন, মো. গোলাম মোস্তফা, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. শাহ আলম আমীন এবং মো. মুশফিকুর রহমান সাগর।
আজকের সভায় পূর্বের কমিটির সাধারণ সম্পাদক সাহাবুর রহমান বাবুসহ ঢাকায় বসবাসকারী লালপুর উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা এবং সদস্যগণ উপস্থিত ছিলেন।
নতুন আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি করে ঢাকায় বসবাসকারী লালপুর উপজেলার মানুষের প্রাণের সংগঠনে গতিশীলতা ফিরিয়ে এনে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Print [1]