ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দশমিনায় বজ্রপাতে এক কৃষকের ২টি গবাদিপশুর মৃত্যু

মো.জাকির হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় উপজেলাশ বজ্রপাতে কৃষকের দুটি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের নেহালগঞ্জ বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত গবাদিপশু দুটির মালিক উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের হানুফ মুন্সি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে এলাকায় হালকা বৃষ্টির হয় এ সময় গরুর মালিক হানিফ মুন্সি খেত থেকে গরু দুটি এনে গোয়াল ঘরে বেঁধে রেখে নিজ বসত ঘরে যান। গুরি গুরি বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থামলে হানিফ মুন্সি গোয়াল ঘরে গিয়ে দেখে গরু দুটি পরে আছে। তার ডাকচিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসলে তাদের ধরনা কৃষক হানিফ মুন্সির গরু দুটি বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কৃষক হানিফ মুন্সি মুঠো ফোনে জানান, বিকালে গুরি গুরি বৃষ্টি হচ্ছিল আমি আমার গবাদিপশুর দুটো বিল থেকে এনে গোয়াল ঘরে বেঁধে রাখি। হঠাৎ বজ্রপাত শুরু হয় ৪-৫ টি শব্দ শুতে পারি মনে হয় ঘরের ধারেরই বজ্রপাত হচ্ছে প্রতিটি বজ্রপাতে আগুনের ফুলকি দেখতে পাই। হয়তো ঘোয়াল ঘরের পাশেই বজ্রপাত হয়েছে তার তাপে গরু দুটি মারা যায়। এতে করে আমার অপূরনীয় ক্ষতি হয়েছে। কারন সংসার পরিচালনায় এই গবাদিপশু দুটো এক মাত্র আবকম্বন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান আপনার মাধ্যমে শুনলাম । ঘটনার বিষয় জেনে ক্ষতিগ্রস্ত কৃষককে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।