জাকির হোসেন পটুয়াখালী: শান্তিপূর্ণ দশমিনায় নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি নেতা লেলিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলাকারী দুর্বৃত্ত এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের না করা হলে থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন উপজেলা শ্রমিক অধিকারের আহ্বায়ক মোঃইলিয়াস হোসেন রাকিব।
বৃহস্পতিবার(২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এসব কথা বলেন উপজেলা শ্রমিক অধিকারের আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন রাকিব।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ৫ ইং আগস্ট এর পরবর্তী বাংলাদেশ যেখানে মানুষ শান্তিতে ব্যবসা-বাণিজ্য সহ সকল কার্যক্রম করার কথা ছিল, সেখানে কিছু চাঁদাবাজ দখলবাজ মাদক ব্যবসায়ী সাধারণ মানুষের মনে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করছে, ১২ ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সাধারণ জনগণ তার জবাব দিয়েছেন। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে পরবর্তী সময় মানুষ দল-মত নির্বিশেষে শান্তিতে বসবাস এবং ব্যবসা-বাণিজ্য সহ সকল কাজে সুন্দর পরিবেশ পেয়েছেন। এই সুন্দর পরিবেশ বিঘ্ন করার জন্য কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারামারি হানাহানি কর্মকান্ডে লিপ্ত হচ্ছেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে সকল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আহবান জানান। বক্তারা আরো বলেন বর্তমানে রাষ্ট্রক্ষমতায় বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু অসাধু নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে মাদক, চাঁদাবাজি সন্ত্রাসী সিন্ডিকেট পরিচালনা করে অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
। তাই আমরা প্রশাসনকে বলতে চাই দশমিনা উপজেল চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে থানা ঘেরাও করতে বাধ্য হব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিন, যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জুয়েল আমিন,উপজেলা গণঅিকার পরিষদের সহ-সভাপতি আফজাল হোসেন, দেলোয়ার পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক মিলন মাতুব্বর ও উপজেলা বিএনপি ও গণবাধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ উপজেলা সচেতন নাগরিক সমাজ।
এর আগে গত ২৪ আগস্ট রাত দেড় টার সময় দশমিনা সদর নলখলা বন্দরে ২ নং আলিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওই ইউনিয়নের বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমান লেলিনের উপর যুবদল ও ছাত্রদের নেতাকর্মী কতৃক সন্ত্রাসী হামলায় আহত হলে প্রথমে দশমিনা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে প্রেরন করা হয়। ঐ ঘটনায় উপজেলা যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীদের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা হয়। দশমিনা থানা পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
দশমিনা থানা ঘেরাও করার বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে ওই মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।