ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ , আজকের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

দশমিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা ১৭৭

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ নির্বাচন কমিশনের তপসিল আনুযায়ী প্রথম ধাপে ১৮ মার্চ নমিনেশন জমা দেয়ার শেষ তারিখ। পটুয়াখালী দশমিনা উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট মনোনয়ন জমা দেয়া হয় উপজেলা নির্বাচন কার্যালয় ১৭৭জন।

দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী০৭ জন, সাংরক্ষিত মহিলা আসনে-১০ জন,সাধারন আসন-৪৬ জন। বহরমপুর ইউনিয়নে,চেয়ারম্যান প্রার্থী-০৮ জন, সংরক্ষিত মহিলা আসনে-১৭ জন, সাধারন আসনে-৩৪ জন। বাঁশবাড়ীয়া ইউনিয়নে,চেয়ারম্যান প্রার্থী-০৬, সংরক্ষিত মহিলা আসনে-১০ জন,সাধারন আসনে-৩৯ জন মনোনয়ন জমা দেয়া হয় বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান।