ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান।

দেলদুয়ারে আ’লীগের জনসভায় যুবলীগের হামলা

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের দেলদুয়ারে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা তারেক শামস্ খান হিমুর জনসভায় হামলা চালিয়েছে এলাসিন ইউনিয়ন যুবলীগ সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্যের কর্মী আনিসুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী মুন্সিপাড়া গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে ইদ পুর্নমিলনী জনসভার আয়োজন করা হয়। স্থানীয় মোরতুজ আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখছিলেন নাগরপুর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন। বক্তব্য চলাকালে এলাসিন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে রিফাত, কামরুল সহ ১০/১২ জন মঞ্চস্থলে এসে হামলা চালায়। হামলায় নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন শারীরিকভাবে আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করলে তারা দ্রুত সভাস্থল ত্যাগ করে। আ’লীগ মনোনয়ন প্রত্যাশী জননেতা তারেক শামস্ খান হিমু বলেন, অদৃশ্য কারো ইঙ্গিতে আমার জনসভা পন্ড করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি। দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক বলেন, জেলা যুবলীগের নিকট ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্যে সুপারিশ করব।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

দেলদুয়ারে আ’লীগের জনসভায় যুবলীগের হামলা

আপডেট টাইম : ০১:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩