ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দৈনিক আজকালের খবর পত্রিকায় নিয়োগ পেলেন আব্দুল আলীম সাচ্চু

আজকালের খবর পত্রিকায় দৌলতপুর উপজেলা প্রতিনিধি নিয়োগ পেলেন আব্দুল আলীম সাচ্চু


দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ ঢাকা থেকে বহুল প্রচারিত ও প্রকাশিত জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৌলতপুর প্রেস ক্লাব ( ডিপিসি) এর সভাপতি, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আরশীনগর এর ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দল আলীম সাচ্চু।

গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার নিয়োগপত্রের বিষয়টি নিশ্চিত করেন। দৈনিক আজকালের খবর পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আব্দুল আলীম সাচ্চু ।

দৌলতপুরের হালচিত্র পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন।