ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ তায়েজ উদ্দিন মালিথার গোয়ালঘর থেকে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ভুক্তভোগী তায়েজ উদ্দিন মালিথা উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের নঈমুদ্দিন মালিথার ছেলে।

খবর নিয়ে জানা যায়,রবিবার (১২ এপ্রিল ) ভোরে তায়েজ মালিথা তার গোয়ালঘরে গিয়ে দেখেন দুইটি গরু চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোন এক সময় গরুগুলো চুরি হয়েছে।

তায়েজ মালিথা বলেন,’আমার গোয়ালঘর থেকে একটি গাভি, একটি ষাঁড় চুরি হয়েছে। এতে আমার প্রায় চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হলো’।