ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

দৌলতপুরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির অনুষ্ঠান সফল করতে কামরুল মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে বিশাল এই শোডাউন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা)।

​এ দিন সকালে কামরুল মোল্লার আহবানে সাড়া দিয়ে আড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শত শত মোটরসাইকেল নিয়ে একত্রিত হন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তিনি উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

শোডাউনকালে দলীয় নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে এবং বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করতে দেখা যায়।
​এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী কামরুল মোল্লা বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষিত হয়েছিল। কেন্দ্র ও উপজেলার ঘোষিত সকল রাজনৈতিক কর্মসূচি সফল করতে আড়িয়া ইউনিয়ন বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন,উপজেলা বিএনপি’র অভিভাবক আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এমপি আমাকে দলীয় সমর্থন দিলে জনগণের ভালোবাসাকে সাথে নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনিশ্চিত বিজয়ী হবো।”