ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

দৌলতপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

জিল্লুর রহমান: মুজিব শতবর্ষ উপলক্ষে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় মঙ্গলবার সকাল ১১ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে। আশ্রয়ন- ২ প্রকল্পের আওতায় দৌলতপুর উপজেলায় দ্বিতীয় পর্যায় ৬১টি ঘর নির্মাণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজগর আলী, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাশিম উদ্দিন হাসু, সমাজ সেবক মোতাছিন বিল্লাহ সহ অন্যান্যরা।