ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাষ ঘুনিপাড়া গ্রাম থেকে আজ ভোরে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৬ সেপ্টেম্বর বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই জুয়েল ও এসআই রাকিবের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে উপজেলার খাষ ঘুনিপাড়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ এর ছেলে হৃদয়ের কাছে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মৃত ফজল্লুল শেখ এর ছেলে রিপনের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এ দলটি ভোরে যখন হৃদয়ে বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করছিল তখন মাদক কারিব হৃদয়কে ছাড়িয়ে নিতে আখিরুল মেম্বার, থানা পুলিশকে বাঁধা দেয় এবং হুমকিধামকি দেয়।

নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২জন মাদক কারবারিকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় ১৬/০৯/২০২৬ তারিখে ৮নং ক্রমিকে একটি মাদক মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।