ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ ১০ হাজার জরিমানা ও ন্যায্য দামে কৃষকদের মাঝে বিতরণ গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজনে রাণীশংকৈলে হিন্দু ভক্তদের মিলন মেলা দশমিনায় বিরোধী জমিতে উত্তেজনা, আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন গৌরনদীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা: উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি নদীতে বাঁধ দিয়ে চলছে ইটভাটার মাটির ব্যবসা বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

নোয়াখালীতে সাংবাদিক অনু’র মুক্তির দাবিতে বিএমএসএস এর মানববন্ধন।

 মাসুদ রানা, বাউফল।। নোয়াখালীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুর আলমগীর অনুর মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) বেলা ১২ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটি ও নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দের যৌথ উদ্যোগ নোয়াখালী জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক রিপন মজুমদারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন স্বপনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি ও এন টিভির স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ পারভেজ, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আনিছুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) মোঃ ইসমাইল ইমন, প্রফেসর আবু নাছের, সভাপতি বি এম এস এফ, সেনবাগ উপজেলা, গাজী রুবেল ব্যুরোচীপ দৈনিক গনমুক্তি, মোঃ ফারুক, বাংলা টিভি নোয়াখালী প্রতিনিধি,শিপন মজুমদার,মেট্রো বাংলা টিভি, নোয়াখালী প্রতিনিধি, জোবায়ের হাসান সজল, ফটো সাংবাদিক আজকের বসুন্ধরা ও মামুন চৌধুরী বিভাগীয় প্রতিনিধি সাউথ এশিয়ান টাইমস।
এসময় বক্তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক জাতির দর্পণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকরা রাষ্ট্রের উন্নয়নের অগ্রযাত্রায় সারথী হয়ে দুর্নীতিবাজদের  অনিয়ম, দুর্নীতি তুলে ধরেন।
সাংবাদিকরা প্রশাসনের শত্রু নয় বরং ভালো কাজের সহায়ক, অথচ লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি গত ৪টা আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক নুর আলমগীর অনুকে চায়ের দাওয়াত দিয়ে থানায় ডেকে নিয়ে অস্ত্র মামলা দিয়ে গ্রেফতার করে যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন তা সত্যিই দুঃখজনক।
আমরা অনতি বিলম্বে সাংবাদিক অনুর মামলা প্রত্যাহার পূর্বক মুক্তির দাবি জানাচ্ছি সেই সাথে মিথ্যা মামলা দিয়ে হয়রানিকরা সেই ওসি এ টি এম গোলাম রসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার, তথ্য মন্ত্রণালয়ের ও সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন পূর্বক সাংবাদিক সুরক্ষায় সময়োপযোগী আইন বাস্তবায়ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন হয়রানি বন্ধ সহ হত্যার শিকার সাংবাদিকদের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ ১০ হাজার জরিমানা ও ন্যায্য দামে কৃষকদের মাঝে বিতরণ

নোয়াখালীতে সাংবাদিক অনু’র মুক্তির দাবিতে বিএমএসএস এর মানববন্ধন।

আপডেট টাইম : ০৯:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২