ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দৌলতপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি মান্দায় ভ্রাম্যমান আদালতের অবিযানে ৪টি গাড়িকে জরিমানা দৌলতপুরে রাতের আঁধারে মজুদ তেল বিক্রির অভিযোগ; অভ্যন্তরীণ দ্বন্দ্বেই রণক্ষেত্র, দুজনের অবস্থা গুরুতর গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ দশমিনায় ট্রান্সফর্মারে ব্যবহারিত চোরাই তৈল উদ্ধার, মালিক পালাতক। দশমিনায় স্কাউট দিবস পালন রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে গিয়ে পুলিশ সদস্যের দুই-পা বিচ্ছিন্ন

পূর্ব শত্রুতার রোষানলে মামলার আসামী পরিবারের দাবী

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে এমন অভিযোগ উঠেছে মামলার বাদী জিয়াউর রহমান খোকার বিরুদ্ধে। খোকা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা মহল্লার মৃত খলিলের ছেলে।

ঘটনা সূত্রে জানাযায়, গত ১০ জানুয়ারী ২০২২ (মঙ্গলবার) রাত্রী আনুমানিক ৮.০০টার সময় তুচ্ছ ঘটনা অর্থাৎ বরই পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নগরীর গোবিন্দপুর মহল্লার মৃত তাহাসিন আলীর ছেলে রেজাউল ইসলাম (৫০) গুরত্বর আহত হয় এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পরে রেজাউল এর মামা জিয়াউর রহমান খোকা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় পূর্ব শত্রুতার জের ধরে কয়েক জনের নাম উল্লেখ করেছেন এমন অভিযোগ আসামীদের পরিবারের। এরপর পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এতে ঐ এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনি এক ভুক্তভোগী নগরীর গোবিন্দপুর মহল্লার মৃত জারমান আলীর ছেলে নুর মোহাম্মদ (২৭)। নুর মোহাম্মদ একজন ইলেকট্রিক ব্যবসায়ী।

তাকেও এই মামলায় আসামী করে তার দোকান থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বিষয়টি জানাজানি হলে মিডিয়া কর্মীর একটি টিম তথ্য অনুসন্ধানে নামে। তথ্য অনুসন্ধানে গেলে ঘটনাটা অনেকটায় পরিষ্কার হয় মিডিয়া কর্মীর কাছে। ঘটনা সম্পর্কে জানতে আহত রেজাউলের স্ত্রী’র সাথে কথা বললে তিনি বলেন , আমি শুনেছি মামলায় নুর মোহাম্মদকে আসামী করা হয়েছে।

কিন্তু নুর মোহাম্মদ ঘটনার সময় ছিলনা। কে নাম দিয়েছে আমি জানিনা। তাছাড়া নুর মোহাম্মদ ভাল ছেলে, সে ব্যবসা করে। পরে মামলার বাদী জিয়াউর রহমান খোকার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, যাদের নাম দিয়েছি সকলেই এই ঘটনার সাথে জড়িত। আমি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও যারা দেখেছে, তাদের মুখ থেকে শুনে নাম দিয়েছি। তারপরেও পুলিশ আছে তারা তদন্ত করবে।

এবিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) ইমরান হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাটি খুব দুঃখজনক ঘটনা। যাকে মারা হয়েছে সে প্রতিবন্ধি লোক। আর আসামী যাদের করেছে তাদের কয়েকজনকে ধরা হয়েছে। বাঁকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঘটনার সাথে জড়িত না এমন কাউকে ধরা হয়েছে অভিযোগ উঠেছে জানতে চাইলে তিনি জানান, আমার কাছেও কয়েকজন যোগাযোগ করেছে যে, মামলার ৬ নং আসামী নুর মোহাম্মদ ছিলনা। কিন্তু এজাহারে নাম আছে এখানে আমার কিছু করার নাই। তারপরও যদি সে জড়িত না থাকে তাহলে তদন্ত সাপেক্ষে চার্জশীট থেকে নাম বাদ দেওয়ার সুযোগ থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পূর্ব শত্রুতার রোষানলে মামলার আসামী পরিবারের দাবী

আপডেট টাইম : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২