ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি উদ্ধার

পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি উদ্ধার

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে যাওয়া অটোভ্যান চুরির অভিযোগে আটক সাগর হোসেনকে (২৯) পুনরায় উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাঙ্গুরিয়া হাট এলাকায় অটোভ্যান চুরির অভিযোগে সাগর হোসেনকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজনের মারধরে আহত হলে চিকিৎসার জন্য তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি পালিয়ে যান।
উদ্ধার হওয়া সাগর হোসেন নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল রাওতারা গ্রামের আবুল হোসেনের ছেলে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।