ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

পৌর মুক্তিযোদ্ধা সংসদে লুটপাট ও ভাংচুর ঘটনায় থানায় অভিযোগ

পৌর মুক্তিযোদ্ধা সংসদে লুটপাট ও ভাংচুর ঘটনায় থানায় অভিযোগ

(বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার পৌর মুক্তিযোদ্ধা সংসদে হামলা ভাংচুর ও লুটপাট ঘটনার একমাস পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সান্তাহার পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুল ইসলাম বাদি হয়ে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে সান্তাহার পৌর এলাকার কতিপয় ব্যক্তি মাইক্রো স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত সান্তাহার পৌর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর, মুল্যবান কাগজপত্রসহ সর্বস্ব লুটপাট করে নিয়ে যায় এবং সংসদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এসময় বাধা দিতে গেলে হামলাকারিরা বাদির উপড় চড়াও হয়ে নানা হুমকি দেয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার mচক্রবর্তী থানায় জিডি বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপ পরিদর্শক বকুল হোসেনকে নির্দেশ দেয়া হয়েছে।