ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মো. ডা. শফিকুর রহমান, চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন অপু, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন।

কমিটিতে রেজা আহমেদ বাচ্চু সদস্য নির্বাচিত হওয়ায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আরও সক্রিয়ভাবে কাজ করবেন।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিল ও বিভিন্ন বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় সুপারিশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চুর অন্তর্ভুক্তিকে কুষ্টিয়া-১ আসনের জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।