ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান। দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে দৌলতপুর যুবলীগের বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের উদ্দোগে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আল্লারদর্গায় যুবলীগের বিক্ষোভ মিছিল।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতৃবৃন্দের হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আল্লারদর্গা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে খালেদা জিয়া ও বিএনপি সম্পর্কে বিভিন্ন শ্লোগান দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আল্লারদর্গা পার্টি অফিস থেকে বের হয়। বিক্ষোভ মিছিলটি আল্লারদর্গা বাজার প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক আল্লারদর্গা শাখার সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম-সাধারন সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, উপজেলা আ.লীগের সদস্য মামুন কবিরাজ, যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন খান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান সাগরসহ দৌলতপুর আওয়ামী যুবলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে “পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করে আওয়ামী যুবলীগ। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে দৌলতপুর যুবলীগের বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : ১০:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২