ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

মাজহারুল ইসলাম চপল,ব্যুরো চীফঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এবং সরকারিও কর্মকর্তা এইচ টি ইমাম অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতাত্তোর দেশে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মতো একজন বিচক্ষণ ব্যক্তির মৃত্যুতে দেশের অপূরণী ক্ষতি হলো। শোক বার্তায় রাসিক মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।