ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার টিফিনের ব্যবস্থা করবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

কাজি মোস্তফা রুমি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার টিফিনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, ‘সারা দিন ধরে ছেলেমেয়েরা স্কুলে থাকে, ক্ষুধা নিয়ে লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না। শিক্ষার্থীরা যাতে স্কুলে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশের প্রতিটি স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা করছি। দুই মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি।’

আজ রোববার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদায় উন্নীত করার দাবি দ্রুত বাস্তবায়ন হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এক মাসের মধ্যেই শিক্ষকদের গ্রেডের বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রাথমিকের শিক্ষকেরা যেন পদোন্নতি পান সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি, যাঁরা ভালো শিক্ষক তাঁরা যেন পদোন্নতি পেয়ে ডিডি (উপপরিচালক) পর্যন্ত হতে পারেন, সে বিষয়েও আমরা কাজ করছি।’

তিনি গণকা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন করে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন ও ১৫টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সামিল উদ্দিন আহম্মেদ, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফেরদৌসি ইসলাম, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহসভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক আবদুল ওদুদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী অহেদুজ্জামান

জনপ্রিয় সংবাদ

পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার টিফিনের ব্যবস্থা করবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২