ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি) এর উদ্যোগে প্রান্তিক সদস্যের মাঝে আঙ্গুর ফলের চারা বিতরন ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। রবিবার (২৬ জুলাই) কুষ্টিয়া -২ অঞ্চলের প্রাগপুর এরিয়া অফিসে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। এতে প্রাগপুর এরিয়া অফিসের আওতাধীন বিভিন্ন গ্রামের ১০জন উপকারভোগী এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো:বোরহান উদ্দিন (দাবি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) অশ্বিনী কুমার রায়, মো: ইলিয়াস হোসেন (কৃষি ও বীমা ইউনিট), শাখা ব্যবস্থাপক (দাবি) মো: মতিউর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক মিরা খাতুন।
প্রশিক্ষণ শেষে ১০জন উপকারভোগিকে ১০০টি ইতালিয়ান বাইকুনুর জাতের আঙ্গুর ফল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা আঙ্গুর ফল চাষ করে বাড়তি আয় ও পুষ্টি নিরাপত্তা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থিক স্বাবলম্বীতা অর্জনে ব্র্যাকের এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।