ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল দৌলতপুরে পৃথক অভিযানে চারজনের কারাদণ্ড ও তেল মজুদের দায়ে জরিমানা

বগুড়ায় কৃষক লীগের উদ্যোগে দোয়া ও গাছের চারা বিতরণ

(বগুড়া) প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় মাসব্যাপি কর্মসূচি পালনের অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করেছে জেলা কৃষক লীগ। বগুড়া  শহরের খাজাপাড়া অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলমগীর বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। একটা জাতির মুক্তি ও একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু এদেশের কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে। বাঙালি জাতি এই ঘটনা কখনই ভুলবে না। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদার, প্রচার সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আবু হানিফ, কৃষক লীগ নেতা রাম প্রসাদ গুপ্ত, বজলার রহমান বকুল, তাইফুর রহমান সুমন, শহর কৃষক লীগের আহ্বায়ক মাসুদ রানা সরকার, শহর কৃষক লীগ নেতা মাসুদ, আব্দুল মোমিন, জাহিদ, জয় দাস, এ্যাপোলো, আরিফ হোসেন সুমনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট শহীদদের স্মরণে নেতৃবৃন্দ দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। নিরবতা পালন শেষে ২১ আগস্টসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত

বগুড়ায় কৃষক লীগের উদ্যোগে দোয়া ও গাছের চারা বিতরণ

আপডেট টাইম : ০৫:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪