ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বগুড়ায় তারেক রহমানের কারামুক্তি দিবস পালন

বগুড়ায় তারেক রহমানের কারামুক্তি দিবস পালন

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল। পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিরুল মোমিন পিন্টুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিপন মাহমুদ বিতান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক খলিফা মিলন, মামুনুর রশিদ পলাশ, লুৎফর রহমান বাঁধন, রেজাউল করিম কমল, মোস্তফা মামুন, সোহেল রানা প্রমুখ।