ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ৪ এপ্রিল ২০২৬
বরিশালের বানারীপাড়ায় খাল থেকে ইউনুস আলী (৬০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইউনুস আলী উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণকাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সকালে আউয়ার বাজার সংলগ্ন সন্ধ্যা নদীর একটি শাখা খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাড়ি জয়পুরহাট জেলায়। শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালের ঘাটে পা পিছলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।