ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বরেন্দ্র অঞ্চলে শীতকালীন সবজির ভালো ফলনে চাষিদের মনে স্বস্তি পেলেও দরপতনে হতাশায় 

বরেন্দ্র অঞ্চলে শীতকালীন সবজির ভালো ফলনে চাষিদের মনে স্বস্তি পেলেও দরপতনে হতাশায় 

মোহাম্মদ আককাস আলী : বরেন্দ্র অঞ্চলে শীতকালীন সবজির ভালো ফলনে চাষিদের মনে স্বস্তি পেলেও দর পতনে হতাশায় রয়েছে।
চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় ফুলকপিসহ অন্যান্য সবজির অব্যাহত দর পতনে সেই স্বস্তি এখন হতাশায় রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রে চাষের খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন তারা।
এক্ষেত্রে সবচেয়ে শোচনীয় অবস্থা ফুলকপি চাষিদের। তারা বলছেন, এই মৌসুমে প্রতিটি ফুলকপি উৎপাদনে তাদের খরচ হয়েছে ১০ টাকার বেশি। কিন্তু খেত থেকে তা বিক্রি করতে হচ্ছে ৪-৫ টাকায়। আলু,বেগুন,টমাটো,গজর,শিম,কাঁচা মরিচ,মুলা পালং শাকসহ প্রভূতি সবজির দরপতনে চাষিরা চোখে অন্ধকার দেখছেন। তাদের উৎপাদন খরচ উঠা তো দূরের কথা লোকসান করতে হচ্ছে। খুচরা বাজারে বেগুন ১০ টাকা, আলু ১৫ টাকা,টমেটো ১৫ টাকা, গাজর ২০ টাকা, শিম ১০ টাকা, কাঁচা মরিচ ২৫টাকা, মুলা ৫টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিদিন লোকসানের পাল্লা ভারী হয়ে উঠছে চাষীদের ভাগ্যে।