হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া) ‘করব সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রোগ্রামার অফিসার মো. সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ আত্মনির্ভরশীল হচ্ছেন। সততা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর করতে হবে।