ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক

বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোহাম্মদ সোহেল রানা নামে এক পান দোকানিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে নারায়ণপুর বাজারে প্রকাশ্যে উচ্চস্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সোহেল রানা বলেন, তিনি ক্ষমতা ছেড়ে এক সপ্তাহের মধ্যে দেশ থেকে পালিয়ে যাবেন এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। এ সময় তিনি বাজারে চিৎকার-চেঁচামেচি করেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক সোহেল রানা বাঘা উপজেলার নারায়ণপুর বাজারের একজন পান দোকানি। তিনি বাঘা পৌর এলাকার গাঁওপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।