ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান। দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ

বাঘায় অন্তরার মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃমেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর বড় ছয়ঘরি গ্রামের অন্তরা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। অন্তরা খাতুন মেডিকেল কলেজে চান্স পেলেও টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তার পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাজুবাঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, গড়গড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও আবদুল গনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সাংবাদিক আবদুল লতিফ মিঞা, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন, লালন উদ্দিন, আবদুল হামিদ মিঞা অন্তরার বাড়িতে হাজির হয়ে তার হাতে ভর্তির খরচ প্রদান করেনএ সময় তার মা রসুনারা বেওয়া পাশে ছিলেন।
এ সময় মেডিকেলে চান্স পাওয়া অন্তরা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছা শক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পোঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানার পর আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।
এর আগে তাকে আর্থিক সহযোগিতা করেন জেলা জেলা প্রশাসক, র‌্যাব-৫, উপজেলা কৃষি কর্মকর্তা, এক্সিম ব্যাংক, স্থানীয় তার শিক্ষা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, দরিদ্র পরিবারের মেয়ে অন্তরা খাতুন। তার বাবা ১৮ বছর পূর্বে দূরারোগ্য ব্যাধিতে মারা যায়। পরবর্তীতে তার মা রসুনারা বেওয়া অন্যের বাড়ীতে কাজ করে ও ভাই সোহেল রানা রাজমিস্ত্রির দিনমজুরী করে সংসার চালানোর পাশাপাশি তার লেখপড়ার খরচ যোগান দেয়। এবার এমএজি ওসমানী মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পেলেও আর্থিক অনটনের কারণে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি গোচর হয়। এরই প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির অন্তরার বাড়িতে হাজির হয়ে তার হাতে ভর্তির খরচ প্রদান করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

বাঘায় অন্তরার মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২