ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে গাঁজাসহ আটক ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা থেকে গাঁজাসহ আবেদ ফকিরকে (৫০) আটক করেছে ডহরনহর তদন্ত কেন্দ্রের পুলিশ। আটকের ঘটনায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত আবেদ পাশের সালথা থানার বাওসখালী গ্রামের মৃত আদেল ফকিরের ছেলে।

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কালিনগর ময়েনদিয়া সড়কের জয়পাশা গ্রামের মধ্যে থেকে আবেদ ফকিরকে আটক করা হয়। এ সময় তার কোটের পকেটে থাকা একটি ব্যাগের মধ্যে থাকা ৩ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকের ঘটনায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।