ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

ব্রাহ্মণবাড়িয়ায় বেঁকে যাওয়া রেল লাইনের সংস্কার  শুরু ট্রেন চলছে ধিরগতিতে

মোঃ আশিকুর রহমান রনি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর এলাকায় অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে যাওয়া প্রতিরোধে ১২৬ ফুট পরপর ৮টি অংশে রেললাইন কাটার কাজ চলছে। রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনটি অংশে রেললাইন কাটা হয়। এ কাজ চলায় ঢাকা অভিমুখী রেলপথ (আপলাইন) দিয়ে ধীরগতিতে ট্রেন চলছে।

ওই আট অংশে রেললাইন কাটা শেষে কাঠের স্লিপার পরিবর্তন করে পিসি স্লিপার (সিমেন্টের) লাগানো হবে। আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দারিয়াপুর এলাকায় গত বৃহস্পতিবার কনটেইনার বহনকারী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬২৫টি স্লিপার ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করতে আরও ১৫-২০ দিন সময় লাগবে।

সূত্রে জানা যায় আপলাইনে ২ কিলোমিটার ২০০ মিটার পরপর রেললাইনে জয়েন্ট রয়েছে। এটিকে বাফার বলে। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন লম্বা হয়ে যায়। তাই দারিয়াপুর এলাকায় ১২৬ ফুট পরপর আটটি পয়েন্টে রেললাইন কাটা হবে।

গত বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে দারিয়াপুর এলাকায় রেললাইন বেঁকে কনটেইনার বহনকারী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এর ২৮ ঘণ্টা পর গত শুক্রবার বিকেল ৫টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের সাতটি বগি উদ্ধার করা হয়। এরপর ওই এলাকায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইন আবার বেঁকে যায়। চট্টগ্রাম ও সিলেট অভিমুখী রেলপথেরও (ডাউনলাইন) কয়েকটি জায়গায় বেঁকে যায়। পানি ও কচুরিপানা দিয়ে রেললাইন শীতল করা হয়। এতে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের সব ট্রেন ডাউনলাইন দিয়ে গতি কমিয়ে চলাচল করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় বেঁকে যাওয়া রেল লাইনের সংস্কার  শুরু ট্রেন চলছে ধিরগতিতে

আপডেট টাইম : ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩