ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরাঞ্জাম

মোঃ আশিকুর রহমান রনি 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
আগামীকাল ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার  দুপুর ১টার পর  থেকে শুরু হয়েছে নির্বাচনী সরাঞ্জাম বিতরণ। এ সময় সরাইল উপজেলার ৮৪টি কেন্দ্র ও আশুগঞ্জ উপজেলার ৪৮টি কেন্দ্র মিলয়ে মোট ১৩২ টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্স, সিলসহ বিভিন্ন সরাঞ্জাম বিতরণ করা হয়। দুই উপজেলার উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরাঞ্জাম বুঝিয়ে দেন দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে তারা কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরাঞ্জাম ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যান।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম জানান, সুষ্ঠু ও স্বতস্ফূর্তভাবে উপ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় উপ নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২ জন।
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরাঞ্জাম

আপডেট টাইম : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩