ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় ‘শহর পরিচ্ছন্নতা কর্মসূচি’-র শুভ উদ্বোধন করা হয়েছে।

‎১২ সেপ্টেম্বর শনিবার উপজেলা প্রশাসন, ভেড়ামারা-র আয়োজনে এবং ভেড়ামারা পৌরসভা-র সার্বিক সহযোগিতায় এই জনসচেতনতামূলক ও মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম।

‎ব্যতিক্রমী এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাজাহান আলি এবং পৌর বিএনপির সভাপতি কমান্ডার আবু দাউদ।

‎এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধে ভেড়ামারা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা।

‎অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বন কর্মকর্তা জাহিদ হাসান, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস এবং আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎উদ্বোধন শেষে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ড্রেন ও জঙ্গল পরিষ্কারের মাধ্যমে প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়।